দুই হাজার ছাড়াল রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণ
২৯ এপ্রিল, ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন

  

দুই হাজার ছাড়াল রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণ

নিউজরুম
১২-০৬-২০২০ ০৩:৪৪ অপরাহ্ন
দুই হাজার ছাড়াল রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণ

 রাজশাহী অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ছাড়িয়েছে দুই হাজার। রাজশাহী বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও দুইজন। অপর দুই জেলায় এদিনে কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। এছাড়া সুস্থ হয়েছেন আরও ২৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। শুক্রবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে বগুড়ার ৭৬ জন, সিরাজগঞ্জের এক জন, পাবনায় ১৬ জন, রাজশাহীতে ১২ জন, নাটোরের দুই জন ও চাঁপাইনবাবগঞ্জে এক জন। তবে বিভাগের অপর দুই জেলা জয়পুরহাট ও নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগি শনাক্ত হয়নি বলে তিনি জানান।

ডা. গোপেন্দ্র আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত দুই হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় এক হাজার ১০৯ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ১১৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৯ জন, নওগাঁয় ১৬৩ জন, নাটোরে ৭৮ জন, জয়পুরহাটে ২১৪ জন, সিরাজগঞ্জে ১৬৩ জন ও পাবনায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় পাবনা ও সিরাগঞ্জে একজন করে করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এ নিয়ে বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জন। তবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। এখন পর্যন্ত রাজশাহীতে তিনজন, নওগাঁয় তিনজন, নাটোরে একজন, বগুড়ায় ১১ জন, সিরাজগঞ্জে তিনজন ও পাবনায় পাঁচজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

ডা. গোপেন্দ্র নাথ বলেন, রাজশাহী বিভাগে চারটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে সরকারিভাবে তিনটি ও বেসরকারি একটি। এর মধ্যে রাজশাহীতে দুইটি ও বগুড়ায় একটি সরকারি। বেসরকারি ল্যাব বগুড়ায়। এছাড়াও অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ছে। তার সঙ্গে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যাও।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দুরত্ব রাখাসহ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।


নিউজরুম ১২-০৬-২০২০ ০৩:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 340 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com