বাগমারায় ২ বছরের শিশু করোনায় আক্রান্ত
২৯ এপ্রিল, ২০২৬ ০৪:২১ অপরাহ্ন

  

বাগমারায় ২ বছরের শিশু করোনায় আক্রান্ত

নিউজরুম
১২-০৬-২০২০ ০৮:৩১ পূর্বাহ্ন
বাগমারায় ২ বছরের শিশু করোনায় আক্রান্ত
রাজশাহী জেলার বাগমারা উপজেলায় দুই বছরের শিশুর শরীরে করোনা ধরা পড়েছে। ওই শিশুর নাম মাহিম (২)। আক্রান্ত শিশু নরদাশ ইউনিয়নের সুজনপালশা গ্রামের ইমরানের সন্তান। সুজনের বাবা পেশায় একজন কৃষি কর্মী।

বৃহস্পতিবার (১১জুন) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে তার নমুনায় করোনা ধরা পড়ে। এদিন ল্যাবটিতে মোট ১১জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এর মধ্যে নগরীর ৬জন। অন্যান্যদের মধ্যে রাজশাহী জেলার দুর্গাপুরের ১, বাগমারার ১, চারঘাটের ১জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ১জন, ঈশ্বর্দীর ১জন।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে আক্রান্ত শিশুটির বাবা ইমরানের সাথে কথা হলে তিনি জানান, ঈদের দুইদিন আগে গোবিন্দপাড়া ইউনিয়নে শিশুর নানার বাড়ি নিয়ে যায় তার মা। সেখানে ইমরানের ফুপা ও ফুপুশশুর ঢাকা থেকে এসে অবস্থান করছিলেন। বিষয়টি জানার পর ইমরান সেখানে যেতে মানা করলেও শিশুটিকে নিয়ে যায় তার মা।

পরবর্তিতে জানা যায় ফুপা ও ফুপুশশুর করোনায় আক্রান্ত হয়েছেন। এর পর শিশুটির নমুনা পরীক্ষার জন্য গত ৯ জুন সংগ্রহ করা হয় ও রামেক হাসপাতালে পরীক্ষার পর আজ (১১জন) তার নুমনায় করোনা ধরা পড়ে।

শিশু মাহিম এখন কেমন আছে জানতে চাইলে ইমরান আরো জানান, তিনি কৃষি কাজের জন্য নওহাটায় অবস্থান করছেন। তিনি শিশুর বিষয়ে এখন কিছুই জানেন না।


নিউজরুম ১২-০৬-২০২০ ০৮:৩১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 511 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com