ছাত্রলীগ নেতা জাকিরের কবর জিয়ারত করলেন রাসিক মেয়র লিটন
২৯ এপ্রিল, ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ন

  

ছাত্রলীগ নেতা জাকিরের কবর জিয়ারত করলেন রাসিক মেয়র লিটন

নিউজরুম
১১-০৬-২০২০ ০৮:৪৯ অপরাহ্ন
ছাত্রলীগ নেতা জাকিরের কবর জিয়ারত করলেন রাসিক মেয়র লিটন

 মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ শাহাদাৎ হোসেনের ছেলে মহানগর ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের ১ম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে টিকাপাড়া কবরস্থানে মরহুম জাকিরের কবর জিয়ারত করেন মেয়র। এ সময় মরহুমের আত্মার মাগফিতার কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ শাহাদাৎ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হুদা রানা, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১জুন মৃত্যুবরণ করেছিলেন সৈয়দ জাকির হোসেন।


নিউজরুম ১১-০৬-২০২০ ০৮:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 466 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com