শিরোনামঃ
নিউজরুম ১০-০৬-২০২০ ০৮:১৪ অপরাহ্ন |
গত ঈদুল ফিতরের দিন শ্বশুর বাড়ি বেড়াতে এসে বিকেলে শ্যালিকাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়ে আর ফিরে আসেনি দুলাভাই কোরবান আলী শেখ ওরফে নয়ন শেখ (২৪)। সে পাশ্ববর্তী আত্রাই উপজেলার খলিফাপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখের পুত্র বলে জানা গেছে।
এই ঘটনায় বাগমারা থানায় একটি অপহরন মামলা দায়ের করা হলে পুলিশ দীর্ঘ ষোল দিন পর ওই কিশোরীকে গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে বগুড়া সদর থানাধীন ইসলাম হরিগাড়ি এলাকা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ওই কিশোরীকে বুধবার রাজশাহী মেডিকেলের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টার(ওসিসি)তে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার খলিফাপাড়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে কোরবান আলী নয়নের সঙ্গে বাগমারা উপজেলা মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে তিন বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে কোন সন্তান জন্ম নেয় নাই। বিয়ের পর হতে জামাই নয়ন শেখ শ্বশুরবাড়ি নিয়মিত যাতাযাত করতে থাকে এবং গোপনে শ্যালিকার সাথে অনৈতিক সম্পর্ক চালাতে থাকে। বিষয়টি উভয় পরিবারের কোন সদস্য বুঝে ওঠার আগে গত ২৫ মে দুলাভাই নয়ন শেখ তার শ্যালিকাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।
পরে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা আর ফিরে আসেনা। ওই দিন দুলাভাই প্রলোভন দিয়ে তার শালিকাকে শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে শালিকা বাঁধা দিলে পরে তাকে একটি সিএনজিকে তুলে নিয়ে যায় দুলাভাই। পরে তাকে বিভিন্ন স্থানে আটকিয়ে রেখে মেলামেশা করে বলে অভিযাগ করেন নয়ন শেখের স্ত্রী মামলার বাদী জেসমিন আরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম জানান, ঘটনার পর ভিকটিমের বড় বোন মামলা দায়ের করলে ওই রাতেই অভিযান চালিয়ে নয়ন শেখের ছোট ভাই নাঈম শেখকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নয়ন শেখকে গ্রেফতারে পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। নয়ন বার বার স্থান পরিবর্তনের কারণে তাকে শুরুর দিকে গ্রেফতারে কিছুটা বিলম্ব হয়। সর্বশেষ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে মঙ্গলবার (৯জুন) রাতে সাড়ে দশটার দিকে বগুড়া জেলার সদর থানাধীন ইসলাম হরিগাড়ি এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার ও নয়ন শেখ কে গ্রেফতার করা হয়েছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত কোরবান আলী শেখ ওরফে নয়ন শেখকে বুধবার (১০জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে উদ্ধারকৃত কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য বুধবার তাকে রাজশাহী মেডিকেলের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টার(ওসিসি) তে প্রেরন করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com