রাজশাহী অঞ্চলে করোনা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে বগুড়া
২৯ এপ্রিল, ২০২৬ ০৭:২৫ অপরাহ্ন

  

রাজশাহী অঞ্চলে করোনা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে বগুড়া

নিউজরুম
১০-০৬-২০২০ ০৩:৩৮ অপরাহ্ন
রাজশাহী অঞ্চলে করোনা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে বগুড়া

 রাজশাহী বিভাগের সাত জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; মারা গেছেন একজন। অপর এক জেলায় এদিনে কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। বুধবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে বগুড়ার ৭৭ জন, সিরাগঞ্জের ১৬ জন, পাবনায় ১৩ জন, রাজশাহীতে ১০ জন, নওগাঁয় চারজন, নাটোরে একজন ও চাঁপাইনবাবগঞ্জে একজন। তবে বিভাগের অপর জেলা জয়পুরহাটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগি শনাক্ত হয়নি বলে তিনি জানান।

ডা. গোপেন্দ্র আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত এক হাজার ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯৫১ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ৯৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৮ জন, নওগাঁয় ১৬৩ জন, নাটোরে ৬৯ জন, জয়পুরহাটে ২১৪ জন, সিরাজগঞ্জে ১৫৭ জন ও পাবনায় ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নওগাঁয় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এ নিয়ে বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জন। তবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি। রাজশাহীতে তিনজন, নওগাঁয় তিনজন, নাটোরে একজন, বগুড়ায় আটজন, সিরাজগঞ্জ দুইজন ও পাবনায় তিনজন।

ডা. গোপেন্দ্র নাথ বলেন, রাজশাহী বিভাগে চারটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে সরকারিভাবে তিনটি ও বেসরকারি একটি। এর মধ্যে রাজশাহীতে দুইটি ও বগুড়ায় একটি সরকারি। বেসরকারি ল্যাব বগুড়ায়। এছাড়াও অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে। প্রতিদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ছে। তার সঙ্গে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যাও।


নিউজরুম ১০-০৬-২০২০ ০৩:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 473 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com