শিরোনামঃ
নিউজরুম ০৯-০৬-২০২০ ০৫:৩২ অপরাহ্ন |
সংক্রমিত হওয়ার আশঙ্কায় করোনায় মৃত্যু ব্যক্তিদের জানাযায় অংশগ্রহন ও সুষ্ঠু দাফন প্রক্রিয়ার ভিতি পেছনে ফেলে এবার দেশে প্রথমবারের মত কোনো এমপি করোনায় মৃত্যু ব্যক্তির জানাযার নামাজে অংশ নিয়ে দৃষ্টান্ত দেখালেন।
রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন মঙ্গলবার করোনায় মৃত্যু এক মাদ্রাসা শিক্ষকের জানাযার নামাজ ও দাফন প্রক্রিয়ায় অংশ নেন। স্বাস্থ্যবিধি মেনে তিনি এসব কাজ করেন।
এমপি আয়েন উদ্দিন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুয়ায়ী করোনায় আক্রান্ত মৃত্যুর শরীরে তিন ঘণ্টার বেশী সময় করোনা অন্যদের সংক্রমিত করতে পারে না। এতদিন করোনায় সংক্রমিত হওয়ার ভয়ে মৃত ব্যক্তির জানাজা ও দাফন প্রক্রিয়া তেমনভাবে হচ্ছিল না। এটি অমানবিক। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের জানাযা কিংবা দাফনে অংশ না নেয়া তিনি মানতে পারছিলেন না। এরইমধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থার বার্তায় তিনিও সাহসি হয়ে মৃত ব্যক্তির জানাযায় অংশ নেন।
তিনি বলেন, শুধু জানাযা নামাজ নয়, যথাযথ স্বাস্থবিধি মেনে তিনি মৃতের দাফনকার্যেও অংশ নেন। তিনি দাবি করেন দেশে করোনা সনাক্তের পর এই প্রথম তিনি নিজে এমপি হয়ে দাফন ও জানাযার নামাজে অংশ নিলেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে অন্যদেরও দাফন ও জানাযায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার(৯জুন) সকালে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের মাদ্রাসা শিক্ষক লুৎফর রহমান করোন আক্রান্ত হয়ে মারা যান। সোমবার (৮জুন) করোনা সনাক্ত হওয়ার পরদিন মঙ্গলাবর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি মোহনপুরের মহিষকুণ্ডি মাদ্রাসার শিক্ষক। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।
সোমবার লুৎফর রহমানকে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রাতে তার নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর সকালেই তিনি মারা যান। রামেক হাসপাতালের উপপরিচালক ড. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com