শিরোনামঃ
নিউজরুম ০৯-০৬-২০২০ ০৫:৫৩ অপরাহ্ন |
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউপির পুটিমারী গ্রামের আবু বক্কারের ছেলে উজ্জল হোসেন ও তার স্ত্রী জলি খাতুন গ্যাসের ট্যাবলেট (বিষ) খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে (৮জুন) সোমবার রাতে।
গ্রামবাসী ও পরিবার সুত্রে জানা যায়, উজ্জল হোসেন (২৮) এর সাথে জলি খাতুনের বিয়ে হয়। প্রথম স্ত্রী জলি খাতুন থাকা সত্বেও প্রায় বছর খানেক আগে লিপি নামে আরেকটি মেয়েকে দ্বিতীয় বিয়ে করে উজ্জল হোসেন। বিয়ের পর থেকে দুই সতীন ও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকতো।
সোমবার(৮জুন) রাতে ছোট স্ত্রী লিপি খাতুনের সাথে উজ্জলের ঝগড়া কলহের এক পর্যায়ে বড় স্ত্রী জলি খাতুন ও উজ্জল গ্যাস ট্যাবলেট খায়। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার তাদের মৃত্যু হয়। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com