নওগাঁর পোরশায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
২৯ এপ্রিল, ২০২৬ ০৯:০০ অপরাহ্ন

  

নওগাঁর পোরশায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নিউজরুম
০৯-০৬-২০২০ ০৫:১৮ অপরাহ্ন
নওগাঁর পোরশায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

 নওগাঁর পোরশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দেলোয়ার হোসেন ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ছয়টি মামলা ছিল।

মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার ফকিরের মোড়ে এ ঘটনা ঘটে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিনুর রহমান জানান, ডাকাত সদস্য দেলোয়ার হোসেনকে আটকের পর তার দেওয়া তথ্য মতে ভোরে অস্ত্র ও মাদক উদ্ধার করতে ফকিরের মোড়ে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি হাসুয়া উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।


নিউজরুম ০৯-০৬-২০২০ ০৫:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 242 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com