নাটোরে করোনা জয়ী ২৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা
২৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

  

নাটোরে করোনা জয়ী ২৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা

নিউজরুম
০৮-০৬-২০২০ ০৮:৩৩ অপরাহ্ন
নাটোরে করোনা জয়ী ২৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা

করোনাজয়ী ২৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা পুলিশ। সোমবার দুপুরে নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার লিটন কুমার সাহা তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছান্তে তাদের মিষ্টি মুখ করানো হয়।

সংবর্ধনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মানুষের কল্যাণে জীবন বাজি রেখে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ সদস্যরা। তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করেছে জেলা পুলিশ। জরুরী পরিস্থিতি মোকাবেলায় এ্যাম্বুলেন্স, কুইক রেসপন্স টিম, থানা কেন্দ্রিক আইসোলেশ সেন্টার প্রস্তুত রয়েছে। সার্বক্ষণিক সাহস ও সমর্থন প্রদান এবং নিজেদের মনোবল চাঙ্গা থাকায় করোনা ভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হয়ে ফিরে এসেছেন। তারা সকলেই আবার দেশের কল্যাণে ও মানুষকে নিরাপদ রাখতে কাজ শুরু করবেন।

করোনা জয়ী নাটোর জেলা পুলিশের এক ইন্সপেক্টর, চার সাব-ইন্সপেক্টর, তিন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ১৩ কনোস্টেবলসহ ২১ জন এবং ইন্ড্রাসট্রিয়াল পুলিশের এক সদস্য ও থানায় কর্মরত বিশেষ আনসারের এক সদস্য রয়েছেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন জানান, ইন্ড্রাসট্রিয়াল পুলিশের এক সদস্য ও এক আনসর সদস্যসহ জেলায় কর্মরত ২৪ পুলিশ করোনা সংক্রমিত হন। এরমধ্যে করোনা জয়ী হয়েছেন ২৩ জন। এদের মধ্যে ১২ জন সিংড়া থানায় এবং ৯ জন বড়াইগ্রাম থানায় কর্মরত। অপর দুইজন নলডাঙ্গা থানার। লালপুর থানায় কর্মরত এক পুলিশ সদস্য এখনও কোয়ারেন্টাইনে রয়েছেন।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়,৭ জুন পর্যন্ত নাটোর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন। এরমধ্যে ২৩ পুলিশসহ সুস্থ হয়েছেন ৩৯ জন। একজন রিপোর্ট হাতে পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ২৬ জন।


নিউজরুম ০৮-০৬-২০২০ ০৮:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 457 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com