বাঘায় ৩৬০ মসজিদে অনুদান ১৮ লাখ টাকা
২৯ এপ্রিল, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন

  

বাঘায় ৩৬০ মসজিদে অনুদান ১৮ লাখ টাকা

নিউজরুম
২৩-০৫-২০২০ ১২:৪৮ পূর্বাহ্ন
বাঘায় ৩৬০ মসজিদে অনুদান ১৮ লাখ টাকা

 রাজশাহীর বাঘায় প্রতি মসজিদের জন্য ৫ হাজার টাকা হারে ৩৬০টি মসজিদ কমিটিকে ১৮ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। শুক্রবার বাদ জুমা বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা স্ব-স্ব মসজিদ কমিটির সভাপতি-সম্পাদকসহ ইমামদের হাতে এ অর্থ (চেক) তুলে দেন।

বিকেল সাড়ে ৩ টায় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আপনারা পড়েন এবং অন্যদের পড়ান। সে অর্থে আপনারা শ্রেষ্ঠ মানব। আপনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দেশব্যাপি সকল মসজিদের জন্য সামান্য কিছু ঈদ শুভেচ্ছা পাঠিয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।


এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, দেশব্যাপি করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী অধিকাংশ পর্যায়ের মানুষকে নানা ভাবে সহায়তা দিয়েছেন। সেই লক্ষে উপজেলার প্রত্যেক মসজিদের জন্যও তিনি অর্থ সহায়তা দিয়েছেন। আপনারা করোনা মোকাবেলায় এবার ঈদগাহে নামাজ আদায় না করে সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রত্যেক মসজিদে নামাজ আদায় করবেন। এ জন্য যদি একের অধিক জামাত করতে হয় প্রয়োজনে সেটি করবেন।

এদিকে প্রথম বারের মতো এ সরকার আমলে মসজিদের ইমাম হিসেবে ৫ হাজার টাকার চেক পেয়ে খুশি এবং আবেগ আপ্লুত হয়েছেন আমোদপুর জামে মসজিদের ইমাম আজ্জল হোসেনসহ আরো অনেক। তাঁরা এ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞ্যাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেসন বাঘা শাখার সুপার ভাইজার ইসমাইল হোসেন, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।


নিউজরুম ২৩-০৫-২০২০ ১২:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 244 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com