বৈরি আবহাওয়ার মধ্যেও মেয়র লিটনের ইফতার বিতরণ অব্যাহত
২৭ এপ্রিল, ২০২৬ ০৬:০০ অপরাহ্ন

  

বৈরি আবহাওয়ার মধ্যেও মেয়র লিটনের ইফতার বিতরণ অব্যাহত

নিউজরুম
২১-০৫-২০২০ ১০:২২ পূর্বাহ্ন
বৈরি আবহাওয়ার মধ্যেও মেয়র লিটনের ইফতার বিতরণ অব্যাহত
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পরিবারের পক্ষ থেকে রিক্সা ও অটোরিক্সা চালক, ছিন্নমূল, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

বৈরি আবহাওয়ার মধ্যেই বুধবার বিকেলে মহানগরীর বুধপাড়া এলাকায় প্রায় এক হাজার নারী-পুরুষের মাঝে ইফতার বিতরণ করেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আগামী রোজার দিনগুলোতে এইভাবে ইফতার বিতরণ করা হবে। প্রতিদিন মেয়রের বাড়িতেই ইফতার তেরি করা হয়।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মতিহার থানা আওয়ামী লীগের আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যামান্য ব্যক্তিবর্গ।


নিউজরুম ২১-০৫-২০২০ ১০:২২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 284 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com