নগরীর ১৭ নং ওয়ার্ডে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন মেয়র লিটন
২৭ এপ্রিল, ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন

  

নগরীর ১৭ নং ওয়ার্ডে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন মেয়র লিটন

নিউজরুম
২১-০৫-২০২০ ১০:২৬ পূর্বাহ্ন
নগরীর ১৭ নং ওয়ার্ডে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন মেয়র লিটন
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহানগরীর ১৭নং ওয়ার্ডে ৫ হাজার ৭৬৫জন নারীকে ১ করে শাড়ি এবং ৫০০জন স্থানীয় আওয়ামী লীগ কর্মীর প্রত্যেককে ১টি করে লুঙ্গি, ১ কেজি সেমাই ও ১ কেজি চিনি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

 

(২০ মে) বুধবার বিকেল সাড়ে তিনটায় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহুর উদ্যোগে নওদাপাড়া আমচত্বরে স্থানীয় ওয়ার্ড কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। ১৭নং ওয়ার্ডের কর্মহীন, নিম্ন আয়ের ও গরীব, অসহায়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ১৭নং (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, নওদাপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজরুম ২১-০৫-২০২০ ১০:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 301 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com