রাজশাহী পুড়ছে জৈষ্ঠের তাপদাহে
৩০ এপ্রিল, ২০২৬ ০১:১৬ পূর্বাহ্ন

  

রাজশাহী পুড়ছে জৈষ্ঠের তাপদাহে

নিউজরুম
১৮-০৫-২০২০ ১১:৫৪ পূর্বাহ্ন
রাজশাহী পুড়ছে জৈষ্ঠের তাপদাহে

 জ্যৈষ্ঠের তাপপ্রবাহে পদ্মাবিধৌত রাজশাহীর প্রকৃতি যেন রুদ্রমূর্তি ধারণ করেছে। চারিপাশে আগুন ঝরা আবহাওয়া। আর তাতেই সাধারণ মানুষের মধ্যে ত্রাহি অবস্থা দেখা দিয়েছে; হাঁসফাঁস করছে পশু-পাখি। একটু শীতল পরশের জন্য ব্যকুল হয়ে উঠেছে প্রকৃতি। এর সাথে যোগ হয়েছে মশার উৎপাত ও লোডশেডিং।

যতদিন গড়াচ্ছে তাপমাত্রা বাড়ছে। দিনে লু হাওয়া, রাতে গোমট গরমে নাভিশ্বাস উঠেছে সবার। বৃষ্টির জন্য মানুষের মধ্যে যেনো হাহাকার পড়ে গেছে। সূর্য দহনে শরীরের চামড়া পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এর মধ্যে বাতাসের আদ্রতা বেড়ে যাওয়ায় তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। তীব্র রোদে পুড়ছে বরন্দ্রের মাটি। রবিবার বিকেল ৪টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বিকেলে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৈশাখ শেষে লাফিয়ে বাড়ছে গরমের তীব্রতা। গত চারদিন থেকে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রমজান মাসের মধ্যে এসে তীব্র গরমে অতিষ্ট হয়ে উঠেছে মানুষজন। এর সঙ্গে শুরু হয়েছে ঘনঘন লোডশেডিং। আর বাড়িতে দিন-রাত মশার আক্রামণ।

একদিকে রমজান মাস চলছে। এর ওপর চলছে ভয়াবহ করোনাকাল। করোনা পরিস্থিতিতেও অতি দরিদ্র মানুষ লকাউনের মধ্যে রাস্তায় বের হচ্ছেন। তারা শিকার হচ্ছেন এ তাপপ্রবাহের। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একই মাত্রাই তাপ নামছে। রাতে বাতাস না থাকায় ভ্যাপসা গরমে ওষ্ঠাগত প্রাণ-প্রকৃতি।

আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে, গত কয়েকদিন থেকেই রাজশাহীর ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে হচ্ছে। এর আগে শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস। বুধবার ৩৭ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তাকে তীব্র তাপদাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতর থাকলে তাকে বলা হয় মৃদু তাপদাহ। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রির ভেতর তাপমাত্রা থাকলে তাকে বলা হয় মাঝারি তাপদাহ। ফলে শনিবার থেকে রাজশাহীতে মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান জানান, রাজশাহীতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। ৩৪ থেকে ৩৬ ডিগ্রি তাপমাত্রা হলেও সেটি ৪০ ডিগ্রির ওপরে অনুভূত হচ্ছে। আরও কিছুদিন এ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টিপাত ছাড়া তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নাই বলেও জানান এ কর্মকর্তা।


নিউজরুম ১৮-০৫-২০২০ ১১:৫৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 362 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com