শিরোনামঃ
নিউজরুম ১৬-০৫-২০২০ ০৫:৩৩ অপরাহ্ন |
রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর চাম্পিয়ন রাজশাহী বিভাগের মহিলা দলের খেলোয়াড়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার এসব উপহার সামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে এ উপহার দেয়া হয়। খাদ্য সামগ্রী পরিমাণ চাল ৫ কেজি, পোলাউের চাল ১ কেজি, ডাল ১ কেজি, লাচ্ছা সেমায় হাফ কেজি, খিল সেমাই হাফ কেজি, তৈল ১ লিটার, আটা ১ কেজি, ১টি সাবান সকল খেলোয়াড়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি ও মাহাফুজুর রহমান লোটন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, জেলা ক্রীড়া সংস্থা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের (যুগ্ম প্রসাশন) সম্পাদক খায়রুল আলম ফরাদ।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি নাজমির আহম্মেদ আমান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শামীম হোসেন, মহিলা ফুটবল দলের কোচ জহির ইকবাল ভোলা, প্রাপ্তন ফুটবল খেলোয়াড় রাশেদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার বয়স ভিক্তিক ক্রিকেট সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com