দুর্গাপুরে স্কুল ছাত্রের আত্মহত্যা, লাশ উদ্ধার
৩০ এপ্রিল, ২০২৬ ০৫:২৭ পূর্বাহ্ন

  

দুর্গাপুরে স্কুল ছাত্রের আত্মহত্যা, লাশ উদ্ধার

নিউজরুম
১৬-০৫-২০২০ ০৪:১০ অপরাহ্ন
দুর্গাপুরে স্কুল ছাত্রের আত্মহত্যা, লাশ উদ্ধার
 রাজশাহীর দুর্গাপুরে প্রেমঘটিত বিষয়ের জের ধরে আব্দুল আলিম (১৮) নামের এক স্কুল ছাত্র গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার পালী গ্রামের আবু বাক্কারের পুত্র। মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র সে।
 
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির শয়ন ঘরেই এ ঘটনা ঘটায় সে। পুলিশ ও পরিবারের লোকজন জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জানালা দিয়ে আব্দুল আলিমকে ঘরে ঝুলে থাকতে দেখা যায়। পরে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়। বাড়ির লোকজনদের অগোচরে এ ঘটনা ঘটায় সে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত বিষয়ের জের ধরে সে আত্মহত্যা করতে পারে। পরে থানা পুলিশে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্গাপুর থানার এস আই আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে স্কুল ছাত্র আব্দুল আলিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিউজরুম ১৬-০৫-২০২০ ০৪:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 564 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com