নগরের সকল মার্কেট বন্ধের সিদ্ধান্ত
৩০ এপ্রিল, ২০২৬ ০৭:৫৭ পূর্বাহ্ন

  

নগরের সকল মার্কেট বন্ধের সিদ্ধান্ত

নিউজরুম
১৬-০৫-২০২০ ০৩:০৫ পূর্বাহ্ন
নগরের সকল মার্কেট বন্ধের সিদ্ধান্ত
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বিস্তার রোধে আসন্ন ঈদ পর্যন্ত রাজশাহী নগরীর সকল মার্কেট ও বিপণী বিতানসূমহ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সাথে চেম্বার অব কর্মাস ও ব্যবসায়ী নেতৃবৃন্দের এক বৈঠকে সবার সম্মতিক্রমে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় মার্কেটের দোকান কর্মচারীদের সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এরআগে মহানগরীকে করোনামুক্ত রাখতে গতকাল বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দুই দফা নগর ভবনের সিটি হল সভাকক্ষে পুলিশ, চিকিৎসক, জেলা প্রশাসন, চেম্বার অব কর্মাস, ব্যবসায়ি নেতৃবৃন্দসহ ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মঈনুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্র নাথ আচার্য, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. প্রফেসর নওশাদ আলী, উপাধ্যক্ষ প্রফেসর ডা. বুলবুল হাসান, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

ওইদিন দুই দফা বৈঠক শেষে চূড়ান্ত কোন সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তীতে শুক্রবার তৃতীয় দফায় শুক্রবার বিকেলে আয়োজিত সভায় মার্কেট বন্ধের চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবারের সভায় আরো উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদ হাসান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নূরুন নবী, কাপড়পট্টি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শামীম, বিনোদপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদুল ইসলাম শহিদ, হড়গ্রাম মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাদুকা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল কাশেম, স্বর্ণ জুয়েলাস ব্যবসায়ী সমিতির সভাপতি আসলাম উদ্দিন সরকার প্রমুখ।

আরডিএ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মো: ফরহাদ জানান, শুক্রবার দুপুরে আমরা আবারো মেয়রসহ প্রশাসনের সাথে বসেছিলাম। তারা জনস্বার্থে আমাদেরকে মার্কেট বন্ধ রাখতে বলেছেন। আমরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি।
রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতা সেকান্দার আলী বলেন, তিন দফা বৈঠক শেষে স্থানীয় প্রশাসন আমাদেরকে বলেছে করেনা পরিস্থিতির মাধ্যে রাজশাহী নগরীর মার্কেট খোলা হলে কি ধরণের ক্ষতি হবে। আমরা প্রশসনের কথা শুনেছি। তাদের সিদ্ধান্ত আমরা স্থানীয় ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছি। সেকান্দার আলী আরো জানান, ব্যবসায়ীরাও চায়না রাজশাহীতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাক।


নিউজরুম ১৬-০৫-২০২০ ০৩:০৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 366 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com