চাঁ’নবাবগঞ্জ থেকে পাঠানো নমুনার অর্ধেকেই আটকে আছে ল্যাবে
৩০ এপ্রিল, ২০২৬ ০৫:২৬ পূর্বাহ্ন

  

চাঁ’নবাবগঞ্জ থেকে পাঠানো নমুনার অর্ধেকেই আটকে আছে ল্যাবে

নিউজরুম
১৬-০৫-২০২০ ১২:২৫ অপরাহ্ন
চাঁ’নবাবগঞ্জ থেকে পাঠানো নমুনার অর্ধেকেই আটকে আছে ল্যাবে

 চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস পরীক্ষার জন্য গত ৭ এপ্রিল থেকে গত বৃহস্পতিাবর ১৪ মে পর্যন্ত ১১৪৬ জনের নমূনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে পাঠানো হয়েছে। তারমধ্যে এখন পর্যন্ত ৫৮৪ জনের পরীক্ষা রিপোর্ট পাওয়া গেছে।

প্রাপ্ত ৫৮৪ জনের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে প্রথমজনের শনাক্ত হওয়া একমাস হয়ে গেছে। কিন্তু সবশেষ পরীক্ষা রিপোর্ট না পাওয়ায় তাকে সুস্থ বলে ঘোষণা করা যাচ্ছে না। ১১৪৬ জনের মধ্যে বুধবার ১৮০ এবং বৃহস্পতিবার ৫৭ জনের নমুনা পাঠানো হয়েছে। পাঠানো নমুনার মধ্যে বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসে সবশেষ ৫০ জনের রিপোর্ট এসেছে। সব মিলিয়ে এখনও ৫৬২ জনের নমুনা ল্যাবেই পড়ে আছে।
রাজশাহীর ল্যাবে নমুনার চাপে প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জের পাঠানো নমুনা পরীক্ষা করানো যাচ্ছে না। অন্যদিকে দক্ষজনবলের অভাবে কাঙ্খিত নমুনা সংগ্রহ করাও সম্ভব হচ্ছে না। যে কারণে দক্ষজনবলসহ চাঁপাইনবাবগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, গত ৭ এপ্রিল থেকে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ৫জন স্বাস্থ্য কর্মী নমুনা সংগ্রহ শুরু করেন। তাদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এরফলে কাঙ্খিত নমুনা সংগ্রহ করা যাচ্ছে না অন্যদিকে সংগৃহীত নমুনার ফলাফল পেতেই অনেক সময় লেগে যাচ্ছে। সব মিলিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় দক্ষ জনবলসহ চাঁপাইনবাবগঞ্জেই পিসিআর ল্যাব স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এছাড়াও এন-৯৫ মাস্কও পর্যাপ্ত নেই।

সিভিল সার্জন বলেন, গত ১ মার্চ থেকে বিদেশ ও দেশের বিভিন্ন জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জে আগত ৭ হাজার ৯৮১ জনকে চিহ্নিত করে নজরদারির আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৪ হাজার ৭৬৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং বর্তমানে ৩ হাজার ২০৬ জন বাড়িতে ও ৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিাক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন।


নিউজরুম ১৬-০৫-২০২০ ১২:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 303 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com