হাজারো অসহায়ের মুখে হাঁসি ফুটাচ্ছে ‘মানবতার ঘর’
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০৫ অপরাহ্ন

  

হাজারো অসহায়ের মুখে হাঁসি ফুটাচ্ছে ‘মানবতার ঘর’

নিউজরুম
১৬-০৫-২০২০ ০৩:০১ পূর্বাহ্ন
হাজারো অসহায়ের মুখে হাঁসি ফুটাচ্ছে ‘মানবতার ঘর’
গরীবদের দু:খ কষ্টের কথা শুনলেই তিনি বাড়িয়ে দেন সহযোগিতার হাত। তার কাছে কিছু চেয়ে খালি হাতে ফিরেছেন এমন কোন মানুষ পাওয়া যাবেনা। তার যে আয় রোজগার হয় তার চার ভাগের তিন ভাগই ব্যয় করেন গরীব দুখিদের সাহায্য সহযোগিতার করে।
দীর্ঘ ২০ বছর যাবত তিনি এমন কাজ করে আসছেন। দান করা তার যেন নেশাতে পরিণত হয়ে উঠেছে। একটু করে দান করতে করতে তার দানের হাত নিজ এলাকা ছাড়িয়ে শহরেও পৌ”ছে। শুরু মাত্র মার্চ মাস হতে এখন পর্যন্ত ব্যাক্তি উদ্যোগে তার নিজ তহবিল হতে ৩০ লাখ টাকা খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে।

দানের গতি করোনা প্রভাবে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন তিনি। চলতি বছরের মার্চ মাসে থেকে অঘোষিত লকডাউনে দুস্থ, গরিব ও কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সামগ্রি তুলে দিতে তিনি গড়ে তুলেছেন একটি নির্ধারিত স্থান।
রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা বাজারে নিজের দ্বিতল ভবনের একটি বড় হলরুমকে ছেড়ে দিয়েছেন তিনি শুধু মাত্র অসহায় মানুষের সেবা ও সহযোগিতা কাজের জন্য।
আর সে ঘরের নাম করণও করে দেয়া হয়েছে মানবতার ঘর। এ মানবতার ঘরে রয়েছেন প্রায় ১০০ বেশি সেচ্ছাসেবী তরুণ ও যুবক। এসব যুবকরে মানবতার ঘরে,খাদ্য সামগ্রি প্যাকেট ও অসহায়, দরিদ্রদের ঘরে পৌচ্ছানোর কাজ করে থাকেন।

এ মানবতার ঘরে থেকেই পাঁচ হাজার অসহায়, দুস্থ, গরীব ও কর্মহীনদের মাঝে বিতরণ করা হয়েছে চাল, ডাল, আলু, তেল, সাবান। তার নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় এসব খাদ্য সামগ্রি বিতরন।
ঈদের খুশিতেও যেন অসহায়, কর্মহীন ও হত দরিদ্ররা হাসিমুখে ঈদ করতে পারে তার জন্য পোলাও চাল, চিনি, দুই রকমের সেমাই, গুড়ো দুধ, তেল, সাবান দিয়ে প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে ঘরে পৌচ্ছে দেয়ার কাজ শুরু করেছেন।
এর আগে তিনি করোনার প্রভাবে, রাজশাহীর সিটি করপোরেশনের অসহায়,দরিদ্র ব্যাক্তিদের নামে ত্রাণ তহবিলে মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনের হাতে নগদ ৫০ হাজার টাকা দান করেছেন।
মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর মাথলেপাড়ার মৃত সাইনাল হকের ছেলে সাইদুর রহমান। তিনি একজন সমাজ সেবক হিসাবেও পরিচিতি ভাল করেছেন নিজ এলাকায়। পেশায় তিনি মৎস চাষী ও প্রথম শ্রেণির ঠিকাদার।

তার রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি মুণ্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্বে রয়েছেন। তবে,তিনি দলে কোন সুযোগ সুবিধা নেন না। বরং তিনি দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে ব্যাপক ভুমিকা পালন করে থাকেন। তার লোকবল থেকে শুরু করে অর্থ ব্যয় করতেই পিছ পা হন না। তাই দলের নেতাকর্মিদের মধ্যে রয়েছে তার বেশ জনপ্রিয়তা।
সাইদুর রহমান বলেন,গরীব দুখিদের কষ্টের কথা শুনে তিনি বসে থাকতে পারেনা। অনেক সময় নিজের কাছে টাকা না থাকলে প্রয়োজনে ধার করে হলেও অসহায়দের আর্থিক সহযোগিতা করে থাকেন তিনি। তবুও কোন ব্যাক্তিকে খালি হাতে ফিরেয়ে দেননা। শুধু অসহায় মানুষই নয়,এলাকার মসজিদ, মন্দির রয়েছে তার বিশেষ সাহায্যের অবদান।
তিনি আরো বলেন, প্রতিদিন তার কাছে এলাকার অনেক মানুষ আসেন যারা, মেয়ের বিয়ে, শিক্ষার্থীর বই কেনা, ওষুধ ও চিকিৎসা করতে পাছেননা। এছাড়াও অনেক মা তার শিশু দুধ কেনতে না পেরে তার কাছে আসেন সহযোগিতা জন্য। আমি চেষ্টা করি সবার সমস্যা মেটাতে।
এমন দানে কাজ তরুণ বয়স থেকেই তিনি অসহায়,দারিদ্র পরিবার গুলোকে সহযোগিতা কাজটি করে আসছেন।

সাইদুর রহমান আরো বলেন, করোনার প্রভাবে দেশে অঘোষিত লকডাউনে পর থেকেই অসহায়, কর্মহীনদের সহযোতিায় করতে দানের হাত কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন তিনি। চলতি বছরের এপ্রিল মাস তিনি অসহায়, হতদরিদ্র চাল, ডাল, আলু, তেল, সাবন বিতরণ করেছেন।
এর মধ্যে আদিবাসি এক হাজার ৫০০ পরিবার, কর্মহীন হয়ে পড়া ৩০০ হোটেল কর্মচারী, খেটে খাওয়া গ্রামের দুই হাজার ৫০০, প্রতিবন্ধী ৩০০ ও ২০০ রিকসা-ভ্যান চালক পরিবারের কাছে ইতি মধ্যে খাদ্য সামগ্রি হিসাবে চাল, ডাল, আলু, তেল ইত্যাদি পৌচ্ছে দেয়া হয়েছে।
আর চলতি মে মাসে ঈদ উপহার হিসাবে মুণ্ডুমালা পৌর এলাকার ৭৫টি মসজিদের ১৫০টি ঈমাম-মোয়াজেম এবং ৫০ জন এলাকার সুধিজনকে ইতি মধ্যে একটি করে ভাল মানের পাঞ্জাবি ও খাদ্য সামগ্রি পৌচ্ছে দেয়া হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যে পোলাও চাল, চিনি, দুই রকম সেমাই, গুড়াদুধ ও সাবান সাড়ে তিন হাজার অসহায়, কর্মহীন পরিবারের মধ্যে ঈদ উপহার হিসাবে দেয়ার কাজ শুরু হয়েছে॥ আমাদের মানবতার ঘরে সেগুলো প্যাকেট জাত করছেন সেচ্ছা সেবীর একশ তরুণেরা।
তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী বলেন, সাইদুর রহমানের মানবতার ঘর সত্যি সমাজের অসহায় জনগোষ্ঠীর জন্য আর্সিবাদ বয়ে এসেছে।
ব্যাক্তি উদ্যোগে এতো বেশি কর্মহীন,অসহায় মানুষকে দান,সহযোগিতা শুধু তানোর উপজেলায় নয়, রাজশাহী জেলাতে সাইদুরের মত ব্যাক্তি খুজে পাওয়া যাবে বলে মনে হয়না। তিনি তার মত অন্যদের সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানোর আহব্বান জানান।


নিউজরুম ১৬-০৫-২০২০ ০৩:০১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 307 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com