নগরে করোনা আক্রান্ত নারী নরসিংদী ফেরত
৩০ এপ্রিল, ২০২৬ ০৫:২৭ পূর্বাহ্ন

  

নগরে করোনা আক্রান্ত নারী নরসিংদী ফেরত

নিউজরুম
১৬-০৫-২০২০ ১২:২৩ অপরাহ্ন
নগরে করোনা আক্রান্ত নারী নরসিংদী ফেরত

 রাজশাহী মেডিকেল কলেজের করোনা ল্যাবে শুক্রবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৬টি নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। নতুন আক্রান্ত চারজনের মধ্যে একজন রাজশাহী মহানগরের উপর ভদ্রা এলাকার। অপরদিনজনের বাড়ি নওগাঁর বদলগাছী এলাকায়।

ল্যাব সূত্রে জানা গেছে, রাজশাহী নগরে প্রথম করোনায় আক্রান্ত রোগি পাওয়া যায় শুক্রবার। আক্রান্ত একজন নারী। তার নাম উম্মে কুলসুম (৫০)। তার বাড়ি নগরের ২৬ নং ওয়ার্ডে উপরভদ্রা এলাকায়। তিনি পরিবারের সঙ্গে নরসিংদী বসবাস করতেন। গত ১০ মে তিনি ও তার ছেলে রাজশাহী ফেরেন। রাজশাহী আসার পর তার শরীরে করোনার উপসর্গে লক্ষন পাওয়া যায়। এর পর তিনি নিজে হোম কোয়ারেন্টিনে থেকে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন।
গত ১২ এপ্রিল রাজশাহীতে প্রথম করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়। শুক্রবার এক নারীর শরীরে করোনা শনাক্তের মধ্যে দিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। নগরীতে একজন, পুঠিয়ায় পাঁচজন, বাগমারায় তিনজন, মোহনপুরে চারজন, দুর্গাপুরে দুইজন, বাঘায় একজন, তানোরে তিনজন, পবায় একজন। এর মধ্যে একজন মারা গেছেন এবং সুস্থ্য হয়েছেন ছয়জন।

এদিকে, রাজশাহী বিভাগে গত ২৪ ঘন্টায় নুতন করে ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ১৩ জনই জয়পুরহাট জেলার। এনিয়ে জয়পুরহাটে মোট আক্রান্ত দাঁড়ালো ৮৭ জনে, যা রাজশাহী বিভাগের ৮টি জেলায় আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ।
রাজশাহীতে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয় এপ্রিল মাসের ১২ তারিখে। এর পর থেকেই এই অঞ্চলে জ্যামিতিকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার (১৫ মে) পর্যন্ত রাজশাহী বিভাগের ৮টি জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২৯৯ জন। এক মাস পেরিয়ে গেলেও এই অঞ্চলে আক্রান্তদের সুস্থ হাবার হার সামান্য।

স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহী বিভাগে আক্রান্ত রোগীদের সুস্থ হবার হার ১৬ দশমিক ৭২ শতাংশ। আর হাসপাতালে ভর্তির হার ৩৫ দশমিক ৪৫ শতাংশ। তবে আশার কথা এই অঞ্চলে আক্রান্তদের মৃত্যুর হার শুন্য দশমিক ৬৭ শতাংশ। শুক্রবার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে দেখা যায়, রাজশাহী বিভাগে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২৯৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০৬ জন। যার মধ্যে ৮২ জন রোগীই জয়পুরহাটের। করোনা আক্রান্ত হয়ে এই বিভাগে মারা গেছেন মাত্র ২ জন রোগী। বিভাগের ২৯৯ জন আক্রান্তদের মধ্যে রাজশাহী জেলার ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬, নওগাঁয় ৭৪, নাটোরে ১৩, জয়পুরহাটের ৮৭, বগুড়ার ৫৯, সিরাজগঞ্জে ১৫ ও পাবনায় রোগী রয়েছে ১৬ জন।


নিউজরুম ১৬-০৫-২০২০ ১২:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 344 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com