নওগাঁয় পুলিশসহ আরও ১৩ জন করোনা সংক্রমিত
৩০ এপ্রিল, ২০২৬ ০৫:২৮ পূর্বাহ্ন

  

নওগাঁয় পুলিশসহ আরও ১৩ জন করোনা সংক্রমিত

নিউজরুম
১৬-০৫-২০২০ ১২:১৮ অপরাহ্ন
নওগাঁয় পুলিশসহ আরও ১৩ জন করোনা সংক্রমিত

নওগাঁ জেলায় ৭ পুলিশ সদস্য ও ১ চিকিৎসকসহসহ নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নওগাঁ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮৩ জনে। তবে এরমধ্যে ১০ জন সুস্থ হয়েছেন। ডেপুটি সিভিল সাজর্ন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ শুক্রবার সকালে রিপোর্টের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি সিভিল সাজর্ন ডা. মঞ্জুর-এ-মোর্শেদ জানান, আক্রান্তদের মধ্যে পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ সদর উপজেলায় ৪ জন, পত্নীতলা থানার উপ-পরিদর্শক ও কনেস্টেবল, বদলগাছি উপজেলায় দুই পুলিশ কনেস্টেবলসহ ৪ জন, রাণীনগর উপজেলায় ১ জন চিকিৎসক, নিয়ামতপুর উপজেলায় নারায়নগঞ্জ ফেরত ১ জন এবং সাপাহার উপজেলায় ঢাকা ফেরত ১ জন। করোনা সনাক্তরা হোম কোয়ারেন্টিনে আছেন। তারা বর্তমানে সুস্থ আছেন এবং তাদের অন্য কোন উপসর্গ নেই।

নওগাঁ জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে ২ হাজার ৩৫ জনের। ফলাফল পাওয়া গেছে ১ হাজার ৬৭১ জনের। এরমধ্যে ৮০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে এর মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৫৬২ জন।
উল্লেখ্য, এ পর্যন্ত হোম কোয়ারেনটাইনে প্রেরন করা হয় ৬ হাজার ৫১২ জনকে। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৯৫৩ জন।


নিউজরুম ১৬-০৫-২০২০ ১২:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 254 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com