করোনা মোকাবেলায় ঈদ পর্যন্ত রাজশাহী নগরীর সব মার্কেট বন্ধের সিদ্ধান্ত
৩০ এপ্রিল, ২০২৬ ০৮:০৮ পূর্বাহ্ন

  

করোনা মোকাবেলায় ঈদ পর্যন্ত রাজশাহী নগরীর সব মার্কেট বন্ধের সিদ্ধান্ত

নিউজরুম
১৫-০৫-২০২০ ০৮:৪৩ অপরাহ্ন
করোনা মোকাবেলায় ঈদ পর্যন্ত রাজশাহী নগরীর সব মার্কেট বন্ধের সিদ্ধান্ত
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের বিস্তার রোধে আগামী পবিত্র ঈদ-উল-ফিতর পর্যন্ত রাজশাহী মহানগরীর সকল মার্কেট ও বিপণী বিতানসমূহ বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শুক্রবার নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এঁর দপ্তরকক্ষে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী চেম্বার অব কর্মাস ও ব্যবসায়িক নেতৃবৃন্দের এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মার্কেটের দোকান কর্মচারিদের সহায়তা প্রদানের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, আরডিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদ হাসান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সভাপতিগণ উপস্থিত ছিলেন ।


নিউজরুম ১৫-০৫-২০২০ ০৮:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 468 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com