মেয়রের ত্রাণ তহবিলে বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের অর্থ প্রদান
২৮ এপ্রিল, ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন

  

মেয়রের ত্রাণ তহবিলে বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের অর্থ প্রদান

নিউজরুম
১৩-০৫-২০২০ ০৪:৫০ অপরাহ্ন
মেয়রের ত্রাণ তহবিলে বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের অর্থ প্রদান

 করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা অর্থ অনুদান দিয়েছে বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলা শাখা।

বুধবার নগর ভবনে মেয়রের নিকট অনুদানের অর্থ হস্তান্তর করেন বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের রাজশাহীর সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।


নিউজরুম ১৩-০৫-২০২০ ০৪:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 303 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com