নগরীর জলিল বিশ্বস শপিংমল ৮০ দোকানের ২ মাসের ভাড়া মওকুফ
৩০ এপ্রিল, ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন

  

নগরীর জলিল বিশ্বস শপিংমল ৮০ দোকানের ২ মাসের ভাড়া মওকুফ

নিউজরুম
১৩-০৫-২০২০ ০৩:৪৮ পূর্বাহ্ন
নগরীর জলিল বিশ্বস শপিংমল ৮০ দোকানের ২ মাসের ভাড়া মওকুফ
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংকটের কারণে রাজশাহী মহানগরীর একটি শপিংমলের ৮০টি দোকানের দুই মাসের ভাড়া (৫ লাখ টাকা) মওকুফ করে দিলেন মার্কেটের পরিচালকবৃন্দ। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শপিংমলটি বন্ধ রাখার সিদ্ধান্ত দেন।
নগরীর সাহেব বাজার জিরো পয়েটে অবস্থিত জলিল বিশ্বাস শপিংমলের পরিচালনা পরিষদের পরিচালক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকার ৮০টি দোকানের দুই মাসের ভাড়া বাবদ ৫ লাখ টাকা মওকুফের ঘোষনা দেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে শপিংমলের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ব্যবসায়ীদের দুই মাসের দোকান ভাড়া মওকুফের ঘোষনা দেন শপিংমলের পরিচালক ডাবলু সরকার।
অন্যান্য জলিল মার্কেটের পরিচালক আরিফুল ইসলাম সম্রাট, রাজনৈতিক নেতৃবৃন্দ মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হোসেন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, নগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, জলিল বিশ্বাস শপিংমলের দোকান মালিক সমিতির সভাপতি মামুনুর রশিদ সুমন। সকালে মলের পরিচালকদের সঙ্গে সমিতির বৈঠক হয়।
বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শপিংমলটি বন্ধ রাখার সিদ্ধান্ত দেন পরিচালকবৃন্দ। পাশাপাশি এপ্রিল ও মে মাসের দোকানভাড়া (৫ লাখ টাকা) মওকুফের ঘোষণা দেন পরিচালনা পরিষদের পরিচালক ডাবলু সরকার।
জলিল বিশ্বাস শপিংমলের পরিচালক ডাবলু সরকার বলেন, শপিংমলের ব্যবসায়ীদের সঙ্গে সকালে বৈঠক করা হয়। বৈঠকে মার্কেট চালু করা না হলে ভাড়া নিয়ে অনিশ্চয়তার কথা বলেন অনেক ব্যবসায়ী। তাই আমি শপিংমলের সকল পরিচালকদের সাথে আলোচনা করে তাদের দুই মাসের ভাড়া মওকুফ করে দোকান বন্ধ রাখতে বলেছি।
এদিকে, দুই মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জলিল বিশ্বাস শপিংমলের দোকান মালিকের সমিতির সভাপতি মামুনুর রশিদ সুমন ও সাধারন সম্পাদক ইসাহাক আলীসহ অন্যান্য দোকান মালিকগণ।
সভাপতি মামুনুর রশিদ সুমন বলেন, করোনা সংকটে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে জলিল বিশ্বাস শপিংমলের পরিচালক মানবিকতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি অন্যান্য মালিকরা এভাবে এগিয়ে আসলে ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে দোকান খুলতো না।


নিউজরুম ১৩-০৫-২০২০ ০৩:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 413 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com