শিরোনামঃ
নিউজরুম ১৩-০৫-২০২০ ১১:১২ পূর্বাহ্ন |
নিউজ ডেস্কঃ রাতে রাজশাহীর বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে সেহেরি বিতরণ করেছেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। সোমবার ভোর রাতে নগরীর আলুপট্টি, স্টেশন, রেলগেট, নিউমার্কেট, জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকায় আড়াই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই সেহেরি বিতরণ করা হয়।
এসময় তার সঙ্গে ছিলেন- কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সার্জিল আরিফ রক্তিম, কর্মী মুনেম, হাসিব, সান খান প্রমুখ।
এ বিষয়ে নূর মোহাম্মদ সিয়াম বলেন, দেশে চলমান করোনা পরিস্থিতিতে ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। সামর্থ্য অনুযায়ী সেই রকম কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আহ্বানে অসহায় দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ।
এরই ধারাবাহিকতায় আজ নগরের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত ও অসহায়দের মাঝে সেহেরি বিতরণ করেছেন বলে জানান ওই ছাত্রলীগ নেতা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com