রাজশাহীর ‘আজন্ম যোদ্ধাদের’ ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন আসাদ
৩০ এপ্রিল, ২০২৬ ০৫:৪০ অপরাহ্ন

  

রাজশাহীর ‘আজন্ম যোদ্ধাদের’ ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন আসাদ

নিউজরুম
১২-০৫-২০২০ ০৪:৩২ অপরাহ্ন
রাজশাহীর ‘আজন্ম যোদ্ধাদের’ ঘরে প্রধানমন্ত্রীর উপহার পৌছে দিলেন আসাদ

 রাজশাহী নগর ও জেলার ১৫৫ জন ‘আজন্ম যোদ্ধা’ বাড়িতে বসে পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী। উপহার সামগ্রীর মধ্যে আছে তরমুজ, আনারস, পেয়ারা, খেজুর, আপেল, মালটা, হ্যান্ডস্যানিটাজার ও মাস্ক।

মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুন নেসা তালুকদারের বাসায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ গিয়ে তাঁর হাতে তুলে দেন এসব সামগ্রী। এরপর পর্যায়ক্রমে অন্যান্য আজন্ম যোদ্ধাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এই ফলমূল সমূহ প্রতিদিন বিভিন্ন উপজেলার আজন্ম যোদ্ধাদের বাসায় পৌঁছে দেওয়া হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী নিয়ে আজন্ম যোদ্ধাদের হাতে তুলে দেওয়ার সময় আসাদ বলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমে এই দলটি সরকারে আছে। আপনাদের খোঁজ খবর রাখার দায়িত্বও কিছুটা হলেও সরকারী দলের উপর বর্তায়। সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাছে এই রকম উপহার সামগ্রী পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আপনাদের দ্বারে এসে সেগুলো শুধু দিয়ে যাচ্ছি। আপনারা ভাল থাকলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভাল থাকেন।

 

তিনি দেশের কল্যাণে আপনাদের পাশে রাখতে চান। আপনারা দেশের এবং দলের কল্যাণে আজীবন সংগ্রাম করে গেছেন। আপনাদের স্মরণ করা এবং আপনাদের পাশে দলের দাড়ানো উচিত। মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্নভাবে চেষ্টা করে চলেছেন যাতে আপনাদের ভাল রাখা যায়। এই ভাবে প্রতিটি অঞ্চলের নেতাদের উচিত এলাকার প্রবীণ আওয়ামী লীগের মানুষদের পাশে দাড়ানো। তবে তারা এই সময়ে একটু হলেও প্রশান্তি পাবে এবং তাদের বাড়িতে অবস্থান করতেও একটু হলেও উজ্জীবিত হবে।

এই সময় আসাদের সাথে ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, সাবেক উপ-দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন রুবেল।


নিউজরুম ১২-০৫-২০২০ ০৪:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 297 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com