করোনাকালে শিশুদের বিষয়ে মনোযোগী হওয়া উচিত: বাদশা
৩০ এপ্রিল, ২০২৬ ০৯:১২ অপরাহ্ন

  

করোনাকালে শিশুদের বিষয়ে মনোযোগী হওয়া উচিত: বাদশা

নিউজরুম
১২-০৫-২০২০ ০৩:২৩ অপরাহ্ন
করোনাকালে শিশুদের বিষয়ে মনোযোগী হওয়া উচিত: বাদশা

 বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, করোনাকালে শিশুদের বিষয়ে সবার আরও বেশি মনোযোগী হওয়া উচিত। শিশুরা যেন কোনোভাবেই খাদ্যের সংকটে না পড়ে সেটি নিশ্চিত করতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা এবং বিত্তবানদের এগিয়ে আসা দরকার।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজশাহী মহানগরীর মেহেরচক এলাকায় প্রধান অতিথি হিসেবে শিশুখাদ্য বিতরণের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাজশাহী-২ (সদর) আসনের এই সংসদ বলেন, এই মহাদুর্যোগের সময় বিশেষভাবে শিশুদের ব্যাপারে মনোযোগী হওয়া উচিত। তাই আমাদের কর্মসূচির মধ্যে শিশুদের খাদ্যের প্রশ্নে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি।

রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি মেহেরচক দলীয় কার্যালয়ে এই শিশুখাদ্য বিতরণের আয়োজন করে। সামাজিক দূরত্ব মেনে সেখানে ২০০ শিশুর মায়ের হাতে গরুর দুধ, চিনি, ডিম, সুজি, পোলাও চাল ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেয়া হয়।

এ সময় ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকমণ্ডলির সদস্য মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাজমুল করিম অপু, সদস্য সীতানাথ বণিক, অসিত পাল, নগর ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান অহি প্রমুখ উপস্থিত ছিলেন।


নিউজরুম ১২-০৫-২০২০ ০৩:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 246 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com