প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি পেয়ে খুশি পবার হরিপুরের টকেনা
৩০ এপ্রিল, ২০২৬ ১০:৩২ অপরাহ্ন

  

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি পেয়ে খুশি পবার হরিপুরের টকেনা

নিউজরুম
১২-০৫-২০২০ ১১:৫৩ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি পেয়ে খুশি পবার হরিপুরের টকেনা

 ছোট্ট একটি খড়ের ঘরে স্বামী-সন্তান নিয়ে বাস করতেন পবার হরিপুর ইউনিয়নের বেড়পাড়া গ্রামের পল্লীবধু টকেনা বেগম। পল্লীকবির আসমানিদের মতই টকেনা বেগমের ছোট্ট ঘরখানি একটু ঝড়-বৃষ্টিতেই নড়বড় করতো। এরই মধ্যে টকেনা বেগমের দিকে দৃষ্টি পড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান’ প্রকল্পের কর্তা ব্যক্তিদের। সরকার তার ওই সামান্য জায়গায় পাকা বাড়ি নির্মান করে দিয়েছে। এই বাড়ি পেয়ে দারুন খুশি টকেনা বেগম।
রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের টকেনা বেগম এর মত দিনমজুর নজরুল ইসলাম কালু ও হেদায়েতুল ইসলাম রঙিন বাড়ি পেয়েছেন। এখন আর বাড়ির দুঃচিন্তায় ভূগতে হচ্ছে না তাদের। ঘুমোতে হচ্ছে না অন্যের বারান্দায়। ঝড় বৃষ্টিতে ভেঙ্গে যাওয়ার ভয়ও থাকছে না। আর চাল ভেদ করে পড়বে না বৃষ্টির পানি। বৃষ্টি এলেও ভিজে যাবে না বিছানাপত্র।
এখন তাদের ঠাঁই হয়েছে মাথা গোজার। হয়েছে পাকা ঘর, পাকা পায়খানা রান্না ঘর আর বারান্দা। হয়েছে নিজের একখানা বিল্ডিং বাড়ি। বেড়পাড়ার টকেনা বেগম স্বামী বাইজুল ইসলাম ও মেয়ে নিয়ে এই বাড়িতে থাকবেন। এছাড়াও দৈনিক মুজুরী ভিত্তিক শ্রমিক নজরুল ইসলাম স্ত্রীকে এবং হেদায়েতুল ইসলাম স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে বসবাস করবেন।
২০১৮-২০১৯ অর্থ বছরে বাস্তবায়িত দুঃস্থ ও গরীব মানুষদের জন্য দেশের প্রতিটি জেলা উপজেলায় নির্মিত এসব বাড়ি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে দুই লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নে জমি আছে বাড়ি নাই এরকম দরিদ্র মানুষদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন করে এসব বাড়ি তৈরী হচ্ছে। গত রোববার হরিপুরের এসব বাড়ি পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেজাউল করিম। উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিলসহ সংশ্লিষ্টরা।


নিউজরুম ১২-০৫-২০২০ ১১:৫৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 183 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com