শিরোনামঃ
নিউজরুম ১১-০৫-২০২০ ০৯:২৭ অপরাহ্ন |
গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ মে। এ সময়টাতে নির্মাণখাতের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে দক্ষ ও অদক্ষ মিলিয়ে কাজে যোগ দিতে পারেননি ৩.৪ মিলিয়ন কর্মী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ড্রাস্ট্রির (বিএসিআই) হিসাবে, নির্মাণ খাতের স্থবিরতার ফলে লাখ লাখ কর্মীর চাকরি ও মজুরি হারানোয় আর্থিক ক্ষতি ৮০০ মিলিয়ন ডলার, সরকারের ভ্যাট, কর ও শুল্ক খাতে ক্ষতি ১১৫০ মিলিয়ন ডলার, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি ৫০০ মিলিয়ন ডলার এবং বিনিয়োগ খাতে ক্ষতি ৩৪০ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ড্রাস্ট্রি বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারি প্রজেক্ট বাস্তবায়নে কাজ করে থাকে এবং বেশিরভাগ প্রজেক্টেই অর্থায়ন করে থাকে সরকার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com