শিরোনামঃ
নিউজরুম ১১-০৫-২০২০ ০৯:৩০ অপরাহ্ন |
আত্রান্ত শিক্ষার্থী জানান, ওই শিক্ষার্থীর বাবা গত শনিবারে করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে গতকাল রবিবার পরিবারের আরো ৩ সদস্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে করোনা পরীক্ষা করান। এতে ওই শিক্ষার্থীর নমুনা পজিটিভ আসলেও, তার মা ও বড় ভাইয়ের করোনা নেগেটিভ এসেছে।
ওই শিক্ষার্থী আরো জানান, “বাবার করোনা পজিটিভ হবার পরই আমরা নিজ উদ্যোগে গতকাল করোনা টেস্ট করাই। আজ সকালে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি। বর্তমানে আমি এবং আমার বাবা একটি হাসপাতালে ভর্তি আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, মেয়েটির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে। দ্রুত সুস্থ হয়ে উঠবে। বিশ^বিদ্যালয়ের কোন পদক্ষেপ নিবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যদি কোন ধরনের সহযোগিতা করা লাগে তাহলে সেটা করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com