পরিবারের পক্ষে ইফতার মেয়র লিটনের ইফতার বিতরণ অব্যাহত
০২ মে, ২০২৬ ০৪:০০ অপরাহ্ন

  

পরিবারের পক্ষে ইফতার মেয়র লিটনের ইফতার বিতরণ অব্যাহত

নিউজরুম
১১-০৫-২০২০ ০৯:২৯ অপরাহ্ন
পরিবারের পক্ষে ইফতার মেয়র লিটনের ইফতার বিতরণ অব্যাহত
মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পরিবারের পক্ষ থেকে রিক্সা ও অটোরিক্সা চালক, ছিন্নমূল, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
সোমবার বিকেল পৌনে ৬টায় মহানগরীর ডাবতলা মোড়ে পাঁচ শতাধিক ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আগামী রোজার দিনগুলোতে এইভাবে ইফতার বিতরণ করা হবে। প্রতিদিন মেয়রের বাড়িতেই ইফতার তেরি করা হয়।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১৪ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগ সভাপতি বাবলুর রহমান (বাবু), সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৪নং ওয়ার্ড (পূর্ব) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেকসহ স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


নিউজরুম ১১-০৫-২০২০ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 269 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com