রাসিক মেয়র ও ডিসি‘র ত্রাণ তহবিলে এমসিসি’র ২ লাখ টাকা প্রদান
০২ মে, ২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন

  

রাসিক মেয়র ও ডিসি‘র ত্রাণ তহবিলে এমসিসি’র ২ লাখ টাকা প্রদান

ডেস্ক রিপোর্টঃ
১১-০৫-২০২০ ০৭:০৮ পূর্বাহ্ন
রাসিক মেয়র ও ডিসি‘র ত্রাণ তহবিলে এমসিসি’র ২ লাখ টাকা প্রদান

ডেস্ক রিপোর্টঃ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে চলছে লকডাউন। এঅবস্থায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং মানুষ একবেলা খাওয়ার জোগার করতে হিমশিম খাচ্ছে। রাজশাহী মাষ্টার ক্রিকেট কার্ণিভাল (এমসিসি) এগিয়ে এসেছে স্থানীয় অস্বচ্ছল খেলোয়াড়দের পাশে। এমসিসি গত দুই দফায় প্রায় ১৪০ জন মত খেলোয়াড়দের খাবার সামগ্রী তুলেদেন।
সোমবার সকালে তৃতীয় দফায় আরো ৭০ জন খেলোয়াড়দের মাঝে খাবার সমগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। রোববার বিকেলে মাষ্টার ক্রিকেট কার্নিভালের আহ্বায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ অন্যান্য সদস্যগণ রাজশাহী জেলা প্রশাসক এর ত্রাণ তহবিলে ১ লাখ টাকা প্রদান করেন।

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ হামিদুল হকের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন খালেদ মাসুদ পাইলটসহ সদস্যগণ। এরপর তারা সিটি ভবনে গিয়েও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন।

উল্লেখ্য তিন দফায় এমসিসি ১০০ জন ক্রিকেটের, ৪০ জন ফুটবলাড়, ১৫ জন ভলিবল খেলোয়াড়, ১০ জন হকি খেলোয়াড়, ২০ জন বক্সার, ১০ জন জুডো খেলোয়াড় ও ১০ জন কারাতে খেলোয়াড় সহ গাউন্সম্যানদের মাঝে রমজানের উপহার বিতরণ করে। এসকল খেলোয়াড়দের এমসিসি ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ কেজি তেল, ২ কেজি পেয়াজ, ৪ কেজি আলু, ১ কেজি লবন, ৫০০ গ্রাম লাচ্চা সেমাই ও একটি সাবার প্রাদান করে।


ডেস্ক রিপোর্টঃ ১১-০৫-২০২০ ০৭:০৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 254 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com