অবশেষে রামেক হাসপাতালে চালু হচ্ছে দ্বিতীয় করোনা ল্যাব
০২ মে, ২০২৬ ০৯:২২ অপরাহ্ন

  

অবশেষে রামেক হাসপাতালে চালু হচ্ছে দ্বিতীয় করোনা ল্যাব

ডেস্ক রিপোর্টঃ
১১-০৫-২০২০ ০৭:০৬ পূর্বাহ্ন
অবশেষে রামেক হাসপাতালে চালু হচ্ছে দ্বিতীয় করোনা ল্যাব

ডেস্ক রিপোর্টঃ কারিগরি ত্রুটি কাটিয়ে উঠতে পারলেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা পরীক্ষা ল্যাবটি চালু করা যেতে পারে। এজন্য আন্তরিক সকল পক্ষ। নতুন স্থাপিত এই ল্যাবের জন্য জনবল প্রস্তুত করা হয়েছে। হাসপাতালের ল্যাবে পড়ে থাকা পিসিআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় তা সংস্কারে সময় লাগছে; আর এর জন্যই ল্যাবটি চালু করতে দেরি হচ্ছে। অবশ্য তা সারতে কাজ করা হচ্ছে। আর এ কাজ শেষ হলেই যেকোন সময় করোনাভাইরাস সনাক্তের জন্য নমুনা পরীক্ষঅর কাজ শুরু করা হবে বলে নিশ্চিত করেছেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ও হাসপাতালটির সভাপতি ফজলে হোসেন বাদশা।

এদিকে ল্যাবটির জন্য এরই মধ্যে ২জন চিকিৎসক, ৪জন মেডিকেল টেকনোলজিস্টসহ প্রয়োজনীয় জনবল প্রস্তুত রাখা হয়েছে। তাদের দায়িত্বও বুঝিয়ে দেয়া হয়েছে। এমন অবস্থায় রাজশাহীর ল্যাবটি চালু করা গেলে এই অঞ্চলে নমুনা জট কমান সম্ভব হবে। শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুইটি ল্যাব থেকে প্রতি সিফটে ৯৪টি করে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

সূত্রমতে, স্বাস্থ্য বিভাগ থেকে ২০১৮ সালে রামেক হাসপাতালে পিসিআর মেশিন প্রেরণ করা হয়। জরুরী ভিত্তিতে প্রয়োজন না পড়ায় তা তীর্ঘ দিন প্যাকেট বন্দি হয়ে পড়ে ছিলো। করোনা পরিস্থিতির মাঝে রাজশাহী বিভাগে প্রথম ল্যাব রাজশাহী মেডিকেল কলেজে স্থাপন করা হয়। এর পর ল্যবটিতে নমুনা জট দেখা দিলে, স্থানীয় ভাবে আরো একটি ল্যাব চালুর বিষয়টি গুরুত্ব পায়। এসময় রামেক হাসপাতালের কর্তৃপক্ষ তাদের কাছে পড়ে থাকা পেকেট বন্দি সেই পিসিআর মেশিনটি নিয়ে এগিয়ে আসেন। স্থানীয় সাংসদের সহযোগীতায় ল্যাবের প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয় দ্রুত গতিতে।

রামেক হাসপাতালের আউটডোর বিভাগের প্যথলজি শাখায় এই ল্যবটি স্থাপনের জন্য অবকাঠামো পর্যায়ের সকল সকল কাজ শেষ। এমন পরিস্থিতিতে পিসিআর মেশিনটির ফিল্টারে কারিগরি ত্রুটি দেখা দেয়। এরই মধ্যে ফিল্টারটি চায়না থেকে নিয়ে আনা হয়েছে। এখন অপেক্ষা পিসিআর মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীর। তিনি রাজশাহীতে পৌছাতে পারলেই ল্যাবটি চালু করা সময়ের ব্যাপার মাত্র। তবে করোনা পরিস্থিতির কারণে প্রকৌশলী ঢাকা থেকে রাজশাহীতে আসতে পারছেন না। তবে দ্রুত সময়ের মধ্যে তাকে রাজশাহীতে আনান জন্য ব্যস্থা গ্রহণ করছে হাসপাতাল কর্তৃপক্ষসহ সাংসদ বাদশা।

সাংসদ বাদশা জানান, প্রথম ল্যাবটি চালুর পর থেকে সফল ভাবে কাজ করছে। সেখানে সংশ্লিষ্ট জনবল অক্লান্ত পরিশ্রম করছেন। করোনাভাইরাস সংক্রমণ রোধে সন্দেহভাজনদের নুমান পরীক্ষার অন্যতম হাতিয়ার। দ্বিতীয় ল্যাবটি চালু করা গেলে রাজশাহী অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণ রোধে আরো ভূমিকা বাড়বে আমাদের।


ডেস্ক রিপোর্টঃ ১১-০৫-২০২০ ০৭:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 270 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com