বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রী ও তার মাকে মারপিট
০৩ মে, ২০২৬ ০২:২৮ পূর্বাহ্ন

  

বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রী ও তার মাকে মারপিট

নিউজরুম
১০-০৫-২০২০ ০৪:২৫ অপরাহ্ন
বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রী ও তার মাকে মারপিট

 রাজশাহীর বাঘায় বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় এক কলেজছাত্রীকে মারপিট করে জখম করেছে প্রতিবেশী এক যুবক। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার মা’ এগিয়ে এলে তাঁকেও মারপিট করা হয়। শনিবার দুপুরে উপজেলার জোতনশী এলাকায় এ ঘটনা ঘটে। আহত মা-মেয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার জোতনশী গ্রামের সাইদুল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম টিটন (২৫) প্রতিবেশীর কলেজ পড়ুয়া মেয়েকে পূর্ব থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে তারা পারিবারিক ভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। কিন্তু এ ঘটনা জানাজানির পর টিটন আরো বেশি বেপরোয়া হয়ে ওই কলেজছাত্রীকে উত্যোক্ত শুরু করে।

সর্বশেষ গত সপ্তাহে বিয়ের প্রস্তাব পাঠায় টিটন। আর এ প্রস্তাব প্রত্যাখান করে ওই ছাত্রী ও তার পরিবার। এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে টিটন। এর জের ধরে শনিবার দুপুরে ওই ছাত্রীকে বাড়ীর সামনে একা পেয়ে মারপিট শুরু করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার মা’ এগিয়ে এলে তাঁকেও মারপিট করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মা ও মেয়েকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে রবিবার দুপুরে টিটনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলে সে মোবাইল রিসিভ করেনি। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


নিউজরুম ১০-০৫-২০২০ ০৪:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 294 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com