শিরোনামঃ
নিউজরুম ১০-০৫-২০২০ ০৪:৩৯ অপরাহ্ন |
রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার নিজ ওয়ার্ডে একক ব্যক্তির নামে দুইবার ওএমএস কার্ড ও মৃত ব্যক্তির নামে একই কার্ড দেয়ার অভিযোগে পৌর সভার দুই কাউন্সিলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।
পৌর মেয়র গোলাম রাব্বানী সাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের নোটিশ পাঠাণ। পৌরসভার রবিবার নোটিশ দুটি তাদের হাতে পৌচ্ছে দেয়া হয়। এতে নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টর মধ্যে জবাব দেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় অফিসিয়াল ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
শোকজড নোটিশ প্রাপ্ত কাউন্সিলর হলেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আমির হোসেন আমিন ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান।
৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের শোকজ নোটিশে উল্লেখ করা হয়, গত ১৬.০৪.২০২০ ইং তারিখে মুন্ডুমালা পৌরসভা এক হাজার ২০০ জন ওএমএস কার্ড বিতারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধন্ত অনুযায়ী ৫ নং ওয়ার্ডে ৩২৯ নম্বর হতে ৫৫০ নম্বর সিরিয়ালে মোট ২২২ টি কার্ড বরাদ্ধ দেয়া হয়।
এসব বরাদ্ধ কার্ডের মধ্যে ওই ওয়ার্ডে মৃত ব্যক্তি আমজাদ হোসেনের নামে ৪৯৮ নং ক্রমিকের কার্ড অর্ন্তভুক্ত করেছেন কাউন্সিলর আমিন হোসেন আমিন। তাছাড়াও তিনি একই ওয়ার্ডে প্রায় ৯ জন ব্যক্তিকে দুইবার করে একই কার্ড প্রদান করেছেন, যা সরকারী আইন লঙ্ঘন।
একই অপরাধ করেছেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর। একই সভায় ৮নং ওয়ার্ডের জন্য ওএমএস কার্ড বরাদ্ধ দেয়া হয়। সে ওয়ার্ডের বরাদ্ধকৃত কার্ড থেকে একই ব্যাক্তির নামে দুই বার কার্ড দেয়া হয়েছে একাধিক ব্যাক্তিকে। এটাও সরকারী আইন লঙ্ঘন হয়েছে। তাকেও ২৪ ঘন্টর মধ্যে নোটিশের জবাব দেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় অফিসিয়ালী ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
পৌর মেয়র গোলাম রাব্বানী বলেন, শুধুমাত্র রাজনৈতিক উদ্যোশ্যে হাসিলের জন্য কয়েকজন কাউন্সিলর একটি কুচক্র মহলের নির্দেশে অপপ্রচার করছেন। নিজেদের নামের কার্ড বরাদ্দ নিয়ে ইচ্ছাকৃত একক ব্যক্তি বা মৃত ব্যক্তির নামে ওএমএস কার্ড দিয়েছেন।
মেয়র আরো বলেন, দুইজন কাউন্সিলরকে শোকজ নোটিশ প্রদান করা হয়েছে। এবং শোকজ নোটিশের অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারে কাছে বরাদ্দকৃত কার্ডের তালিকা তথ্য প্রমাণসহ প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com