শিরোনামঃ
নিউজরুম ১০-০৫-২০২০ ১২:৩৫ অপরাহ্ন |
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে আনোয়ার হোসেন শামিম (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা। শনিবার দিবাগত রাত ১১ টায় উপজেলায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে। নিহত ব্যবসায়ী ক্ষেতলাল উপজেলার সরাইল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, আনোয়ার হোসেন গত শনিবার রাতে স্থানীয় মনঝার বাজারের তার নিজস্ব দোকান থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়ির অদুরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com