শিরোনামঃ
ডেস্ক রিপোর্টঃ ১০-০৫-২০২০ ০৫:৪৫ পূর্বাহ্ন |
ডেস্ক রিপোর্টঃ রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে শনিবার সকালে নগরীর বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে শারীরিক দূরত্ব বজায় রেখে খাদ্য ও ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান জানান, বিশ্বব্যাপী যখন করোনাভাইরাসের কমিউনিটি সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন দেশে এখন করোনাভাইরাসের সংক্রমণ চতুর্থ পর্যায়ে চলমান। আমরা সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এর উদ্যোগে এই মহামারির শুরুর দিক থেকেই ব্যক্তিগতভাবে নিজস্ব অর্থায়নে এই বৈশ্বিক পরিস্থিতির শিকার অসহায় মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করে চলেছি।
তারই ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন অঞ্চলের যারা হাত পেতে চাইতে পারে না মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, অসহায় গরিব মানুষের জন্য খাদ্য ও ঈদের এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এখানে চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু, লবণ, সেমাই, চিনি ছিল।
এতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, অ্যাড. এন্তাজুল হক বাবু, নারীনেত্রী সেলিনা বেগম, প্রকৌশলী নাজিমুল ইসলাম, কে.এম. জোবায়েদ হোসেন জিতু, প্রকৌশলী খাজা তারেক, বাবলু রহমান, মো. সুমন, মো. রানা, আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, আমাদের এই সহায়তার কর্মসূচি অব্যাহত থাকবে। পরিষদ রাজশাহীর গণমানুষের কথা বলে, আমরা সবসময় রাজশাহীবাসীর সাথে ছিলাম বর্তমানেও আছি এবং আগামীতেও থাকবো। সবাই ধর্মীয় অনুশাসন, সরকারি নিয়মনীতি মেনে চলি এবং সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করি, একে অপরের থেকে সামাজিক দূরত্ব নিশ্চিত করি আর খুব জরুরি ছাড়া বাড়ির বাইরে না যাই। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ক্ষমা করবেন এবং বিপদ থেকে তিনিই আমাদের হেফাজত করবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com