শিরোনামঃ
ডেস্ক রিপোর্টঃ ১০-০৫-২০২০ ০৫:০৪ পূর্বাহ্ন |
ডেস্ক রিপোর্টঃ মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পরিবারের পক্ষ থেকে রিক্সা ও অটোরিক্সা চালক, ছিন্নমূল, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে উন্নত মানের ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
শনিবার বিকেল পৌনে ৬টায় মহানগরীর বিনোদপুর বাজারে পাঁচ শতাধিক ব্যক্তির মাঝে ইফতার বিতরণ করেন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্য সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আগামী রোজার দিনগুলোতে এইভাবে ইফতার বিতরণ করা হবে। প্রতিদিন মেয়রের বাড়িতেই ইফতার তেরি করা হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাাদক এ্যাডভোকেট আসলাম সরকার, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দিন তেতু, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি ড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, বিনোদপুর বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গাজী, রাবি ছাত্রলীগ নেতা অনিক মাহমুদ বনি, মহানগর ছাত্রলীগ নেতা প্রসেন জিৎ ও বকুল ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com