রাণীনগরে মা-ছেলের মৃত্যু নিয়ে রহস্য
০৩ মে, ২০২৬ ০৩:৩২ পূর্বাহ্ন

  

রাণীনগরে মা-ছেলের মৃত্যু নিয়ে রহস্য

ডেস্ক রিপোর্টঃ
১০-০৫-২০২০ ০৪:৫১ পূর্বাহ্ন
রাণীনগরে মা-ছেলের মৃত্যু নিয়ে রহস্য

ডেস্ক রিপোর্টঃ নওগাঁর রাণীনগরে মা রাশেদা বেগম (৬০) ও বিদেশ ফেরত ছেলে আসলাম হোসেনের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত রাশেদা বেগম জেলার রানীনগর উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী এবং আসলাম হোসেন তার ছেলে। শনিবার সকালে পুলিশ নিহতদের পৃথক শয়ন ঘর থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছোট ছেলে আল-আমিন জানান, প্রতিদিনের মত শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ নিজ শয়ন ঘরে আমরা ঘুমিয়ে পড়ি। শনিবার সকাল ৭টার দিকে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকির এক পর্যায়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুললে আমার মায়ের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখি। পরে পাশের ঘরে তার ভাইয়েরও মৃতদেহ গলায় রশি দিয়ে পেঁচানো বিবস্ত্র অবস্থায় লাশ মাটিতে পরে থাকতে দেখে চিতকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে মা ও ছেলের লাশ দুটি উদ্ধার করে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, কেহ হত্যা করে লাশ দুটি ফেলে রেখেছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


ডেস্ক রিপোর্টঃ ১০-০৫-২০২০ ০৪:৫১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 327 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com