শিরোনামঃ
নিউজরুম ১০-০৫-২০২০ ০১:০৬ পূর্বাহ্ন |
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থ ১০০ পরিবারের মাঝে রমজানের ‘উপহার’ হিসাবে খাদ্য সামগ্রী তুলে দেন সমকাল সুহৃদ সমাবেশ নওগাঁ জেলা কমিটির বন্ধুরা। এসব খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ২০ কেজি চাল, এক কেজি মশুর ডাল, লবণ, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি আটা, ছোলা, গুড়ো দুধের প্যাকেট ও সাবান।
এ উপলক্ষে জেলা কমিটির সভাপতি গুলশান আরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নযন অফিসার মাহমুদ আকতার, পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসান, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খোদাদাদ খান পিটু, সংগঠনের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, সমকালের জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতন ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রাফি সরোজ।
এছাড়া উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশের জেলা কমিটির সহ-সভাপতি মামুন হাসান নয়ন, সাংগঠনিক সম্পাদক সেতু ইসলাম, আল-খায়ের ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার শাহ ইস্তিয়াক হোসেন খান, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি একে সাজু, মহোনা টেলিভিশনের প্রতিনিধি মাহামুদুন নবী বেলাল, সুহৃদ বন্ধু নেওয়াজ চৌধুরী, মারুফ আহমেদ সাব্বির, শাহা জালাল আমিন সৌরভ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা যুব উন্নযন অফিসার মাহমুদ তারেক বলেন, বর্তমানে আমরা বৈশ্বিক করোনা দুর্যোগের শিকার হয়ে মারাত্বক এক সময় অতিবাহিত করছি। সরকারের পাশাপাশি সকলে এগিয়ে না আসলে মানুষকে বাচিয়ে রাখা দুঃসাধ্য হয়ে পড়বে। ঠিক সেই সময় আল খাযের ফাউন্ডেশন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। তারা সাধ্যমত সহায়তা প্রদান করে যাচ্ছে। আমি তাদের ধন্যবাদ জানাই, সেই সঙ্গে সমকাল সুহৃদ সমাবেশের বুন্ধুদেরকেও ধন্যবাদ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com