শিরোনামঃ
নিউজরুম ০৯-০৫-২০২০ ০৯:৩২ অপরাহ্ন |
শনিবার সন্ধ্যায় রাজশাহী সিটি করপোরেশনে মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা ও স্থানীয় পুলিশ প্রশাসনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের একত্রে আলোচনায় বসেন। আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, করোনা পরিস্থিতির কারণে নাগরিক ও ব্যবসায়ীদের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেট বন্ধ রাখা হবে।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ব্যবসায়ীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রতিষ্ঠান না খোলার। ফলে রবিবার থেকে রাজশাহী নগরীর ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলছে না। কবে মার্কেট খোলা হবে, এ বিষয়ে পরবর্তীতে বসে আবাার সিদ্ধান্ত নেওয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com