ঢাকা থেকে পালিয়ে সিংড়ায় করোনা রোগী, এলাকায় তোলপাড়
০৩ মে, ২০২৬ ০৫:৩৬ পূর্বাহ্ন

  

ঢাকা থেকে পালিয়ে সিংড়ায় করোনা রোগী, এলাকায় তোলপাড়

ডেস্ক রিপোর্টঃ
০৯-০৫-২০২০ ০৬:১৭ অপরাহ্ন
ঢাকা থেকে পালিয়ে সিংড়ায় করোনা রোগী, এলাকায় তোলপাড়

ডেস্ক রিপোর্টঃ আমিন নামের এক ব্যক্তি ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। চারদিন আগে পালিয়ে নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামে বাসায় আসেন। ঢাকা থেকে তার বন্ধুরা ফোনে তার পরিবারকে জানান আমিন করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি গ্রামের লোকের মধ্যে জানাজানি হলে গ্রামের লোকজন তাকে ঘরে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রেকে জানানো হয়।

হুলহুলিয়া ‘গ্রাম পরিষদ’ চেয়ারম্যান মো. আল তৌফিক পরশ জানান, চারদিন আগে আমিন উদ্দিন (২২) করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়ি হুলহুলিয়ায় আসে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানানো হলে তাদের কাছে করোনা টেস্ট করার মেশিন না থাকায় আমিনকে রাজশাহীতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার পরিবারের সদস্যরা আজ তাকে রাজশাহীতে নিয়ে গেছেন। তিনি বলেন, তার পিতা মমতাজ উদ্দিন প্রাং। গ্রামের লোকের সু-রক্ষার কথা ভেবে তাকে রাজমাহী থেকে টেস্ট করে আসতে বলা হয়েছে।


ডেস্ক রিপোর্টঃ ০৯-০৫-২০২০ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 151 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com