দুর্গাপুরে নিখোঁজের একদিন পর মিললো ছাত্রের লাশ
০৩ মে, ২০২৬ ০৭:০২ অপরাহ্ন

  

দুর্গাপুরে নিখোঁজের একদিন পর মিললো ছাত্রের লাশ

নিউজরুম
০৯-০৫-২০২০ ০৮:৩৬ অপরাহ্ন
দুর্গাপুরে নিখোঁজের একদিন পর মিললো ছাত্রের লাশ
দুর্গাপুর উপজেলার যুগীশো গ্রামে নিখোঁজের একদিন পর একটি আমবাগান থেকে রিপন ইসলাম ওরফে জান্নু (১৬) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রিপন ওই গ্রামের আলাল আলীর পুত্র বলে জানা গেছে। রিপন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় সে। শনিবার সকালে তার লাশ বাড়ির পাশের একটি আমবাগানে ঝুলতে দেখে বাড়ির লোকজনদের খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশ শনিবার সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, আলাল আলীর তিন ছেলের মধ্যে রিপন ছিলো সবার ছোট। যুগীশো উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো সে। কিছুদিন থেকে সে হতাশায় ভূগছিলো। সব সময় একাকী থাকতো সে। শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ হয়। শনিবার সকালে বাড়ি থেকে একটু দুরের আমবাগানে একটি আমগাছে তার লাশ ঝুলে থাকতে দেখে বাড়ির লোকজনদের খবর দেন এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কণা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে তদন্ত করে প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহীদ।


নিউজরুম ০৯-০৫-২০২০ ০৮:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 271 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com