শিরোনামঃ
ডেস্ক রিপোর্টঃ ০৯-০৫-২০২০ ০৮:৪৬ অপরাহ্ন |
ডেস্ক রিপোর্ট : রাজশাহীর তানোর ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২ হাজার ৬০ আদিবাসী পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাল দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ। রাজশাহীর বেসরকারি সংস্থা এসেডোর মাধ্যমে এসব সহায়তা দেওয়া হচ্ছে।
শনিবার সকালে তানোর উপজেলার চান্দুড়িয়া ডা. আবু বকর হাই স্কুল এন্ড কলেজ মাঠে মুক্তি প্রকল্পের ২০টি গ্রামের ৮৫৭ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ১০ কেজি করে খাদ্য সহায়তা (চাল) বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সুশান্ত কুমার মাহাতো।
এসময় তানোর থানার ওসি রাকিবুল হাসান, এসেডো’র নির্বাহী পরিচালক মো: রবিউল আলম, চান্দুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান, ড. আবু বকর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মুখলেসুর রহমান, মুন্ডুমালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামিল মার্ডি, এসেডো’র মাহাবুব জামান তপন, আজাহার আলী ও মিলন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলম বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও কোভিড-১৯ দূর্যোগে ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ আগামীতেও আর্থিক সহযোগিতা অব্যহত রাখবে।
এর আগে ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জের আর্থিক সহযোগিতায় নাচোল উপজেলায় ১২০২ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। সেখানে চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাও এবং নাচোল উপজেলার নির্বাহী অফিসার সাবিহা সুলতানা উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com